আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদারীপুরের পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৪ মে) সকালে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শতবর্ষী ঐতিহ্যবাহী গরুর হাট পরিদর্শন করেন মাদারীপুর র্যাব-৮ এর অধিনায়ক মীর মনির হোসেন।
এ সময় তিনি হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি জাল টাকার নোট শনাক্তকরণ মেশিনের মাধ্যমে বিভিন্ন নোট পরীক্ষা করে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করেন।
র্যাব-৮ এর কমান্ডার মীর মনির হোসেন বলেন, “জাল নোট চক্র, চুরি, ছিনতাইকারী, বলম পার্টি ও অজ্ঞান পার্টিসহ বিভিন্ন অপরাধী চক্রকে দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, পশুর হাটে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সড়কে নৈরাজ্য ঠেকানো যায়, সেজন্য ২৪ ঘণ্টা র্যাব-৮ এর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।
কেকে/ এমএস