নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আনোয়ারকে (৪৮) আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) সকালে ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (২৪ মে) দুপুরে আনোয়ারকে আটক করে পুলিশ।
আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র।
জানা যায়, নির্যাতিত শিশুর পরিবার ও অভিযুক্ত ধর্ষক আনোয়ারের পরিবার ফতুল্লা থানার পশ্চিম তল্লার জসিম মিয়ার বাসায় পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। শিশুটির বাব-মা গার্মেন্টসে কাজ করে। প্রতিদিনের মতো শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাবা ও মা নিজ নিজ কর্মস্থলে চলে যায়। সকাল ১১টার দিকে মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে রুমে ঢুকে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে আনোয়ার।
শিশুটির মা বলেন, আমরা সকালে শিশুটিকে বাসায় রেখে কর্মস্থলে যায়। ঈদের কারণে পাশ্ববর্তী রুমের ভাড়াটিয়াদের অধিকাংশরাই গ্রামের বাড়িতে চলে যায়। ফলে বাড়িটি প্রায় ফাঁকা ছিলো। সে সুযোগে আমার মেয়েকে আনোয়ার ধর্ষণ করে।
তিনি জানান, রাত আটটার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে এলে তার মেয়ে তাকে ধর্ষণের বিস্তারিত ঘটনা খুলে বলে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম বলেন, ‘নির্যাতিত শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।’
কেকে/এমএ