বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ঘোড়াশালে বজ্রপাতে চলন্ত ট্রেনের ছাদে থাকা যাত্রীর মৃত্যু
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৮:৫৫ পিএম
নিহত সজিব সরকারের লাশ

নিহত সজিব সরকারের লাশ

‎ট্রেনের ছাদে করে ঢাকা থেকে নরসিংদীতে যাওয়ার সময় বজ্রপাতে সজিব সরকার (৪০) নামে যাত্রীর মৃত্যু হয়েছে। 

রোববার (২৪ মে) বিকাল ৫টার দিকে ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
‎সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতলী এলাকার সামসুল হক সরকারের ছেলে। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সাথে যোগাযোগ করে পরিচয় শনাক্ত করা হয়। পরিবারের লোকজন পুলিশ ফাঁড়িতে আসার পর কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঘোড়াশাল   বজ্রপাতে মৃত্যু   চলন্ত ট্রেনের ছাদ   যাত্রীর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close