বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
অর্থনীতি
সাত দিন বন্ধ থাকবে ধানুয়া কামালপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৪:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে টানা সাত দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) থেকে আগামী ৩১ মে পর্যন্ত এই বন্দরে বন্ধ থাকবে সব আমদানি-রপ্তানি।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, জামালপুর জেলার উত্তরাঞ্চল সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে অবস্থিত ধানুয়া কামালপুর স্থল বন্দর। ঈদুল আজহা উপলক্ষে ২৫-৩১ মে পর্যন্ত সাত দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বন্দর দিয়ে ৩৪টি পণ্য আমদানি হয়ে থাকে। পাশাপাশি, বাংলাদেশ থেকে প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে। বিশেষ করে ভারত থেকে পাথর আমদানি হয় এখানে। পাথর আমদানির ফলে জামালপুর উত্তরাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বন্দরটি। বন্দর সচল থাকলে প্রতিদিন ৬০০০-৮০০০ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। 

তবে, বিভিন্ন জটিলতার কারণে বছরের বেশিরভাগ সময় বন্দরে আমদানি বন্ধ থাকে। গত গত মাস থেকে ফের সচল হয়েছে ধানুয়া কামালপুর স্থল বন্দরের কার্যক্রম। সরকারি ছুটি ব্যতীত সব দিনই আমদানি রপ্তানি হয়ে থাকে এই বন্দর দিয়ে।

ধানুয়া কামালপুর স্থল বন্দরের ইনচার্জ পার্থ ঘোষ বলেন, ‘ঈদের ছুটির কারণে বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে টানা সাত দিন সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বন্ধ থাকা   ধানুয়া কামালপুর স্থলবন্দর   আমদানি-রপ্তানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close