বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রংপুর-১ সংসদীয় এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এ সহায়তা বিতরণ করা হচ্ছে।

মঙ্গলবার (২৬ মে) সকালে গঙ্গাচড়া মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নায়েবুজ্জামান এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত মোট ১০ লাখ টাকা রংপুর-১ সংসদীয় এলাকার এক হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই সরকারের এ মানবিক উদ্যোগ। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “দুর্যোগ, সংকট কিংবা উৎসব—সব সময়ই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে।”

অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধাভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আর্থিক সহায়তা   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close