বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ঈদের দিন বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ২:৪১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে পবিত্র ঈদুল আজহার দিন স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে স্বামী।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গণকপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মিমি বেগম (২৬) ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের (৩০) স্ত্রী। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান।

তিনি জানান, ধারালো অস্ত্রের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে তার স্বামীকে আটক করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আটক রুবেল মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুপিয়ে হত্যা   স্বামী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close