বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
২০ লাখ টাকা চাঁদা দাবি, জাপা নেতার সংবাদ সম্মেলন
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এএনএম রফিকুল আলম সেলিমকে হত্যার হুমকি এবং চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদী এলাকার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সময় রফিকুল আলম সেলিম বলেন, “আমি নরসিংদী-২ (পলাশ) আসন থেকে দুইবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। এতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমাকে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লেগেছে। আমি ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে থাকলেও আমার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং ১৭ মাস কারাভোগ করেছি। এ সময় আমার বাড়িঘরে হামলা, ভাঙচুরসহ ব্যাপক লুটপাট হয়েছে। বর্তমানেও একটি চাঁদাবাজ চক্র আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করছে। আমার বাড়ির পানি, বিদ্যুৎসহ বিভিন্ন সুবিধা থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। চাঁদা না দিলে আমিসহ আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছে চক্রটি। আমি ইতোমধ্যেই পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আশা করছি, প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চাঁদা দাবি   জাপা নেতা   সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close