বগুড়ার শেরপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কুরবানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় পারভবানীপুর বাজারে গরু কুরবানি দিয়ে গরিব-অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়। পরে জোহরের নামাজের পর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওছার আলী কলিন্সের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খামারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব দুলাল শেখ, জাকারিয়া, সৌরভ, আকাশ, জীবন, অন্তর, আজিজ, টিটু, কবির, নাফিস, আলিমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এলএ