বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৩:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (২৭ মে) টেকনাফে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

সভায় বক্তব্য রাখেন ডিবিসি টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ শাহীন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মো. আবছার কবির আকাশ, স্টার নিউজের মোহাম্মদ শহীদ উল্লাহ, জিটিভির মোহাম্মদ সোহেল এবং এনটিভির নোমান অরুপসহ অন্যান্য সাংবাদিক। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মোহনা টেলিভিশনের প্রতিনিধি মো. আবছার কবির আকাশকে আহ্বায়ক, স্টার নিউজের মোহাম্মদ শহীদ উল্লাহকে যুগ্ম আহ্বায়ক এবং জিটিভির মোহাম্মদ সোহেলকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন ডিবিসি টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ শাহীন এবং এনটিভির টেকনাফ প্রতিনিধি নোমান অরুপ।

নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. আবছার কবির আকাশ বলেন, “টেকনাফে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় আমরা একযোগে কাজ করব। সকলের সহযোগিতায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।”

সদস্য সচিব মোহাম্মদ সোহেল বলেন, “সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত মানোন্নয়নে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্ধারিত সময়ের মধ্যে সকল টেলিভিশন সাংবাদিককে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।”

সভায় আগামী তিন মাসের মধ্যে টেকনাফে কর্মরত সকল টেলিভিশন সাংবাদিকদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ৭ জুলাই টেকনাফে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সমন্বয়ে টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির যাত্রা শুরু হয়। এরপর থেকে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে আসছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কমিটি ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close