বাগেরহাটে খান জাহান আলীর (রহ.) মাজারের দিঘীর ঘাট থেকে এক কন্যা শিশুকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উদ্ধার কাজ চলছে।
সোমবার (১ জুন) রাত ৮টার দিকে গোসলের সময় ওই শিশুকে টেনে নিয়ে যায় কুমির।
শিশুটির নাম ফাতেমা ইসলাম (৮)।
জানা গেছে, মাজারের আশপাশেই মায়ের সঙ্গে থাকতেন ফাতেমা। তার মা মানসিক ভারসম্যহীন। সোমবার রাতে সে পুকুরে নামলে হঠাৎ তার পা টেনে নিয়ে যায় পুকুরে থাকা কুমিরটি। ঘটনা জানাজানির পর সেখানে মাজারের লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়া সার্ভিসের সদস্যরা।
শিশুকে টেনে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে মাজারের খাদেম ফকির তরিকুল ইসলাম বলেন, ‘যে শিশুটিকে নিয়ে গেছে, সে ৮ বছরের বাচ্চা। তার ফাতেমা নাম। জানতে পেরেছি গোসলের জন্য সে নেমেছিল। তাকে হঠৎ কুমির আক্রমণ করে পা টেনে নিয়ে গেছে। তাকে কয়েক সেকেন্ডের মধ্যে পানিতে টেনে নিয়ে গেছে। আমরা সবাই মিলে তাকে উদ্ধারের চেষ্টা করছি।’
বর্তমানে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন ইউনিট উদ্ধার অভিযান চালাছে।
সর্বশেষ রাত সাড়ে ১০টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই শিশুর খোঁজ মেলেনি এবং উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
বর্তমানে সাংসদ শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদারসহ গণ্যমাধ্যমকর্মী ও স্থানীয় হাজার হাজার মানুষ ঘটনাস্থলে উপস্থিত আছেন।
কেকে/এমএ