বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে বজ্রপাতে চার নারীসহ আহত পাঁচ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১০:০৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতের ঘটনায় চার নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আহতরা হলেন উপজেলার রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ গ্রামের মো. নুরুন্নবী মিয়ার স্ত্রী মোছা. নুরিনা বেগম (২৫), দহবন্দ ইউনিয়নের মৃত বাবর আলীর ছেলে মো. আতোয়ার রহমান (৫০), একই ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামের মো. আয়নাল হকের স্ত্রী মোছা. জয়নব বেগম (৪৫), জরমনদী গ্রামের জয় কৃষ্ণের স্ত্রী শ্রীমতি উষা রানী (৫০) ও সুন্দরগঞ্জ পৌরসভার মো. মুরাদ মিয়ার স্ত্রী মোছা. সোনালী বেগম (২৫)।

মঙ্গলবার বিকালের দিকে হঠাৎ করেই জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের বিকট শব্দ ও ঝড়ো বৃষ্টিতে মুহূর্তেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বজ্রপাতের ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্বজন ও স্থানীয়রা। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়েছে। বর্তমানে বাকি চারজন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক বলেন, ‘বজ্রপাতে আহত হয়ে চার নারীসহ মোট পাঁচজন হাসপাতালে এসেছেন। তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে চারজন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। একজনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।’

এদিকে. বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে খোলা মাঠ, নদীর পাড় ও উঁচু গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

রংপুর আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমান বলেন, ‘গাইবান্ধা ও রংপুর জেলার বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বজ্রপাতের সময় জনসাধারণকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ‘

তিনি আরও বলেন, ‘বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। তাই বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা মাঠ, নদীর পাড় ও বড় গাছের নিচে অবস্থান করা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াই নিরাপদ।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সুন্দরগঞ্জ   বজ্রপাতে নারী আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close