বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:০৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিপরীতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা প্যাট্রোলিং গাড়িকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। 

বুধবার (৩ জুন) বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিপরীতে ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জামাল হোসেন (৪০) এবং মো. মাহফুজ মোল্লা (৪০)। তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এনএইট এক্সপ্রেসওয়ের প্যাট্রোলিং টিম কাজ শেষে স্থান ত্যাগের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৩-১১১১) দ্রুতগতিতে এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা প্যাট্রোলিং গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জামাল হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় মাহফুজ মোল্লাসহ অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন প্রকৌশলী, একজন চালক ও দুইজন শ্রমিক রয়েছেন। তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

হাসাড়া হাইওয়ে থানার কর্মরত এক কর্মকর্তা জানান, দুর্ঘটনাটি থানা পুলিশের সামনেই ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসচালক গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে ইউটিউব দেখছিলেন এবং হেডফোন ব্যবহার করছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close