বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর লাশ উদ্ধার
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:২৬ পিএম আপডেট: ০৩.০৬.২০২৬ ৯:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর একটি কক্ষ থেকে এক নারী ও তার দুই কন্যাসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৩ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—বরগুনা পৌরশহরের কালিবাড়ী এলাকার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রাণী (৩৪) এবং তাদের দুই মেয়ে আরাধা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাস (৩)। ইতি রানী জেলা পরিষদ ডাকবাংলোতে পার্টটাইম (খণ্ডকালীন) ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে ডাকবাংলোর ৩ নম্বর কক্ষে আনুমানিক ছয় বছর বয়সী এক কন্যাশিশুর লাশ বিছানার ওপর পড়ে থাকতে দেখেন বাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা। তারা পুলিশকে খবর দেন। পরে বরগুনা থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৩ নম্বর কক্ষ থেকে এক শিশুর ও পাশের ৪ নম্বর কক্ষের দরজা ভেঙে স্মৃতি রানী ও প্রায় দুই বছর বয়সী আরেক শিশুর লাশ উদ্ধার করেন।

খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। নজরুল ইসলাম মোল্লা জানান, আজ বেলা ১১টার দিকে দুই সন্তানসহ কাজে আসেন ইতি রানী। ধারণা করা হচ্ছে, দুই সন্তানকে হত্যা করে মা আত্মহত্যা করেছেন। 

আত্মহত্যার কারণ কী জানতে চাইলে তিনি জানান, প্রতিবেশী ও পরিবার সূত্রে জানা গেছে স্মৃতি রানী ঋণগ্রস্ত ছিলেন। এসব কারণে আত্মহত্যা করতে পারেন। পুলিশ তদন্ত করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। 

এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিন জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বলা যাবে, আসলে কী ঘটনা ঘটেছে; কীভাবে তাদের মৃত্যু হয়েছে।’

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বরগুনা জেলা পরিষদ   ডাকবাংলো   লাশ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close