বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ৩০ কিলোমিটারের যানজট
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:৪৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাসহ আশেপাশের ঝড়-বৃষ্টির কারণে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে গাছ ভেঙ্গে পড়ায় দীর্ঘ ৪০ কিলোমিটারের যানজট সৃষ্টি হয়েছে। এতে হাটিকুমরুল থেকে নাটোরের কাছিকাটা পযর্ন্ত দীর্ঘ সময় ধরে জ্যামে পড়েছে শতশত যানবাহন। 

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টা পর্যন্ত যানজট কারণে দীর্ঘ ৪০ কিলোমিটার সড়কের শতশত যাত্রীবাহি বাস, পিকআপ, ট্রাক আটকে ছিল।  

তাড়াশ উপজেলার খালকুলা এলাকার বাসিন্দা মেহেদী হাসান রাঙ্গা জানান, গত রাত থেকে প্রায় ১৩ ঘন্টা ধরে জ্যাম হয়েছে। মহাসড়কের পাশে বাড়ি হওয়ার কারণে আমরা যাত্রীদের বিভিন্ন সহযোগিতা করছি।

ট্রাকচালক আয়নাল হক জানান, রাত থেকে একই জায়গাতে গাড়ি নিয়ে আছি। খুব কষ্টের মধ্যে বসে আছি।

আমিরুল ইসলাম নামে বাসযাত্রী বলেন, ‘গতকাল বুধবার বিকালে রাজশাহী থেকে বাসে উঠেছি। রাত আটটার দিকে তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকায় জ্যামে পড়ে আজ বৃহস্পতিবার  সকাল ৯টা পযন্ত একই জায়গায়। জানি না, ঢাকা পৌছাতে এখন কত সময় লাগবে।’

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জানান,  বুধবার রাত ৮টার দিকে ঝড়ে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ ভেঙ্গে পড়ে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১১ টার দিকে গাছগুলো সরিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এর মধ্যে মহাসড়কের মধ্যে দুইটি গাড়ি বিকল হয়ে পড়ে। এতে দীর্ঘ সময়ের কারণে যানবাহনের জ্যাম হয়ে যায়।  

তিনি বলেন, ‘দীর্ঘ সময় পর যানবাহন চলাচলে স্বাভাবিক করার চেষ্টা করেছি। এখন গাড়ি ধীরগতিতে হলেও চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক   তাড়াশ উপজেলা   যানজট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close