বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
আগৈলঝাড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১০:২৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম তানভীর খান (১৮)। তিনি উত্তর শিহিপাশা গ্রামের ওয়াসিম খানের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তানভীর খান বাড়ির পাশে অবস্থান করছিলেন। বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যুবকের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে করুন আর্তনাদ ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আগৈলঝাড়ায় বজ্রপাত   আগৈলঝাড়া   বজ্রপাত   যুবকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close