বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:৪১ পিএম আপডেট: ০৬.০৬.২০২৬ ৩:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজাহার আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আজাহার আলী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর সাতগিরি গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১ জুন বিকাল ৩টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত থাকার সুযোগে প্রতিবেশী আজাহার আলী শিশুটিকে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে।

শিশুটির চিৎকার শুনে তার দাদি ঘটনাস্থলে গেলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটি পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়।

এরপর শিশুটির দাদি বাদী হয়ে শুক্রবার (৫ জুন) সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আজাহার আলীকে গ্রেপ্তার করে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বলেন, ‘শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর অভিযুক্ত আজহার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ধর্ষণচেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close