বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে মাদক বিক্রেতার ছুরিকাঘাতে যুবক মৃত্যুশয্যায়
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:৩৩ পিএম আপডেট: ০৬.০৬.২০২৬ ৪:৩৬ পিএম
মো. শরিফুল ইসলাম

মো. শরিফুল ইসলাম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় চিহ্নিত এক মাদক বিক্রেতার উপর্যপরি ছুরাঘাতে জাহাঙ্গীর আলম (৩২) নামে যুবক গুরুতর আহত হয়ে মৃত্যুশয্যায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার আঠারবাড়ী এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

শনিবার (৬ জুন) পর্যন্ত আহত জাহাঙ্গীর আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

মামলা করায় আহত যুবকের পরিবার রয়েছে নিরাপত্তাহীনতায়। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আঠারবাড়ি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায় মো. শফিকুল ইসলামের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫) দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসায় করে আসছে। ইয়াবা বড়ির বিক্রির ডিলার হিসাবে তিনি ব্যাপক পরিচিত। সবসময় থাকে ধরা-ছোঁয়ার বাইরে। 

গত বুধবার সন্ধ্যায় শরিফুল ইয়াবা বড়ি নিয়ে ক্রেতার খোঁজ করলে এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলমকে দুইটি ইয়াবা বড়ি দিয়ে কিছু দূরে ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়। জাহাঙ্গীর অনিহা প্রকাশ করে। তর্ক-বিতর্কের একপর্যায়ে জাহাঙ্গীরকে মারধরের হুমকি দিয়ে ধাওয়া করে শরিফুল। 

কিছু দূর একটি দোকানের সামনে গিয়ে ধারালো ছুরা দিয়ে জাহাঙ্গীরের পেটে ও পিঠে আঘাত করে। ওই সময় জাহাঙ্গীরের পেটের ভুঁড়ি বের হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। 

বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জাহাঙ্গীরের মা তাহমিনা বেগম বলেন, ‘মাদক ব্যবসায়ী শরিফ আমার ছেলেসহ অনেককেই নষ্ট করেছে। তার কথা না শুনলেই ক্ষিপ্ত হয়। আমার ছেলেকে দিয়ে ব্যবসায় করাতে না পারায় হত্যার চেষ্টা করে। আমি এর বিচার চাই।’

আঠারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম রূপক বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। হঠাৎ পেছন দিকে তাকিয়ে দেখি, শরিফ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করছি।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘মামলায় অভিযুক্ত ইমন ও রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   মাদক বিক্রেতার ছুরাঘাত   যুবক মৃত্যুশয্যায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close