বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
তেঁতুলবাড়ীয়া সীমান্তে পুশ ইন রুখে দিল বিজিবি ও গ্রামবাসী
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:৪১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ৬ জনকে প্রতিরোধ করেছে বিজিবি। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইন অপচেষ্টা ব্যর্থ হয়েছে। ভারত থেকে ঠেলে দেওয়া ৬ জন বর্তমানে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছে।

এ ঘটনায় শনিবার (৬ জুন) ভোর থেকে সীমান্তে কঠোর অবস্থান নিয়ে আছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তেঁতুলবাড়ীয়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের মেইন পিলার ১০৪-এর সাব-পিলার ৫-এর কাছ থেকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া এলাকা দিয়ে ৬ জনকে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ তাদের গ্রহণ না করায় তারা কাঁটাতারের বেড়ার পাশে ভারতের ভূখণ্ডে অবস্থান করছে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ শিশু রয়েছে।

স্থানীয়রা জানান, বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়। তারা ৬ জন পায়ে হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। প্রতিরোধের মুখে তারা কাঁটাতারের বেড়ার পাশে ফিরে যান। কিন্তু বিএসএফ কাঁটাতারের ওপারে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এপারে অবস্থান নিয়েছে বিজিবি ও গ্রামবাসী।

এদিকে বিজিবি হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে পুশ ইন প্রতিরোধ করছে। তাদের কাঁটাতারের বেড়ার ওপারে ফিরিয়ে নেওয়ার জন্য বিজিবি বারবার আহ্বান জানাচ্ছে। কিন্তু বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া মিলছে না।

অবৈধ কোনো অনুপ্রবেশ কিংবা পুশ ইন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিজিবির তেঁতুলবাড়ীয়া ক্যাম্প কমান্ডার।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পুশ ইন   বিজিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close