বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
বাগেরহাটে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:৫১ পিএম আপডেট: ০৭.০৬.২০২৬ ১:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৭ জুন) সকালে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার।

দণ্ডপ্রাপ্তরা হলেন রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে হারুনুর রশিদ (৪৫) এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার আবু সাইদ হাওলাদারের ছেলে ইয়ামিন হাওলাদার (৩০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফয়লা বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উদ্ধার করা মাংস পরীক্ষা করে তা মানবস্বাস্থ্যের জন্য অনুপযোগী বলে নিশ্চিত করেন ভেটেরিনারি সার্জন। পরবর্তীতে তার প্রসিকিউশনের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উভয় অভিযুক্তকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আদালতের নির্দেশে জব্দ করা পচা মাংস পরে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে মাংস ব্যবসার আড়ালে মৃত গরুর মাংস ও পচা মাংস বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনার পর তার মাংস বিক্রির লাইসেন্স বাতিলসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

স্থানীয় সচেতন মহল জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাজারে খাদ্যপণ্যের মান নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মাংস   বিক্রি   অভিযোগ   ব্যবসায়ী   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close