বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
কসবায় আনোয়ার হত্যার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৩:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) ভোররাত ১টার দিকে প্রযুক্তির সহায়তায় কসবা থানা পুলিশ, কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে সাব্বিরের বাবা আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। গ্রেপ্তারের পর সাব্বিরকে কসবা থানায় আনা হচ্ছে।

সাব্বির ও তার বাবাকে গ্রেপ্তারের খবরে স্বস্তি ফিরেছে নিহত আনোয়ারের পরিবার ও এলাকাবাসীর মধ্যে। মামলা হওয়ার পর দ্রুততম সময়ে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করায় কসবা থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

উল্লেখ্য, উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় পূর্বশত্রুতার জেরে শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে একই ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের গিয়াসউদ্দিন চৌধুরীর ছেলে আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করেন তার ঘনিষ্ঠ বন্ধু সাব্বির হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে নিহতের বাবা গিয়াসউদ্দিন চৌধুরী বাদী হয়ে সাব্বির হোসেন ও তার বাবা আলমগীর হোসেনকে আসামি করে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর প্রযুক্তির সহায়তায় মাত্র ৪ ঘণ্টার মধ্যে কক্সবাজার সদরে সাব্বিরের অবস্থান শনাক্ত করে কসবা থানা পুলিশ। পরে কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “আনোয়ার হোসেন হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা দ্রুত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সাব্বিরকে কক্সবাজার থেকে কসবা থানায় আনা হচ্ছে। তাকে আনার পর বিস্তারিত জানানো হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কসবা   আনোয়ার হত্যা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close