বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
লালমনিরহাটে ধরলা নদীতে গোসলে নেমে দুই ভাই নিখোঁজ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৬:১০ পিএম আপডেট: ০৭.০৬.২০২৬ ৬:১৪ পিএম

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছে। ঘটনার পর থেকে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা যৌথভাবে কাজ করছে। দুই ভাইয়ের সন্ধানে নদীর তীরে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ।

রোববার (৭ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই ভাই হলো সদর উপজেলার মোগলহাট টেম্পু স্ট্যান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও অষ্টম শ্রেণির ছাত্র শাওন হোসেন। তারা দুইজনই স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বন্ধু মেহেদিসহ ধরলা নদীতে গোসল করতে নামে দুই ভাই সাব্বির ও শাওন। সাঁতার কাটার একপর্যায়ে হঠাৎ নদীর গভীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় তারা। তবে তাদের বন্ধু মেহেদি কোনোমতে তীরে উঠতে সক্ষম হয়।

দুই ভাইয়ের নিখোঁজের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় নিখোঁজ কিশোরদের স্বজনদের আহাজারি শুরু হয় চারপাশ। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন প্রতিবেশীরাও। সময় বাড়ার সাথে সাথে নিখোঁজ দুই ভাইকে খুঁজতে ও উদ্ধার অভিযান দেখতে ধরলা নদীর দুই তীরে ভিড় করেছেন হাজার হাজার মানুষ। 

ঘটনার পর পরই প্রথমে স্থানীয় বাসিন্দারা ও মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তী লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে যোগ দেয়। 

তবে, বিকাল পর্যন্ত নিখোঁজ দুই ভাইয়ের কোনো সন্ধান না মেলায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চলছিল।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নদীর তীরে হাজারো মানুষের উপস্থিতি থাকায় উদ্ধার কাজ নির্বিঘ্ন করতে পুলিশ সেখানে অবস্থান করছে এবং ফায়ার সার্ভিস ও বিজিবিকে সার্বিক সহায়তা দিচ্ছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   ধরলা নদী   গোসল করা   ভাই নিখোঁজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close