বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
খানজাহান আলী মাজারের দিঘির কুমির ফেরত দেওয়ার দাবি
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৭:২৮ পিএম

বাগেরহাটের খানজাহান আলীর (রহ) মাজার সংলগ্ন দিঘি থেকে নিয়ে যাওয়া কুমিরটি ফেরতের দাবি জানানো হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘মাজার কর্তৃপক্ষের অনুমতি ও আলোচনা না করেই দিঘি থেকে কুমির নিয়ে যাওয়া হয়েছে। বাগেরহাটের ইতিহাস, ঐতিহ্যের সাথে এক ধরণের প্রতারণা করা হয়েছে। এর আগেও চিকিৎসার জন্য দুইটি কুমির নিয়ে গেছিল, সেগুলোও ফেরত দেয়নি। আমাদের চাওয়া যেকোন মূল্যে দিঘির কুমির ফেরত দিতে হবে।’

বাগেরহাটের ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য প্রয়োজনে আইনি পদক্ষেপে যাওয়ার ঘোষণা দেন তরিকুল ইসলাম।

সম্মেলনে মাজারের খাদেম ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খানজাহান আলী   মাজারের দিঘি   কুমির ফেরত   দেওয়ার দাবি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close