বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
দশমিনায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান-জরিমানা
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৮:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। অভিযানে একাধিক অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে।

রোববার (৭ জুন) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। 

অভিযানে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) আজাদসহ পুলিশের টিম উপস্থিত ছিল

অভিযানে পাঁচ দোকান মালিককে এবং অবৈধভাবে অটোরিকশা ও ট্রাক পাকিং করার অপরাধে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সরকারি জায়গায় কয়েকটি স্থাপনা (দোকান) আগামী দুই দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

মাহমুদ হাসান মৃধা বলেন, ‘উপজেলার নলখোলা, বাজার ও ব্রিজ দখল করে কিছু অসাধু ব্যবসায়ীরা ব্যবসায় পরিচালনা করে আসছে। গত শুক্রবার মাইকিং করে সরে যেতে বলা হলেও সরেনি। আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং সড়কে অবৈধ অটোরিকশা ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন অবৈধ পাকিং করায় জরিমানা করা হয়।’

তিনি জানান, সরকারি জায়গা দখল করে যে কয়টি দোকান পাওয়া গেছে, তাদের আরও দুই দিন সময় দেওয়া হয়েছে জায়গা খালি করার জন্য।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দশমিনায় অবৈধ স্থাপনা   উচ্ছেদে অভিযান   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close