বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা গ্রেপ্তার
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:৩৭ পিএম
গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা

গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা

বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়ের করা বিস্ফোরক ও অগ্নিসংযোগ মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘রোববার (৭ জুন) সকালে গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’

এদিকে, গোলাম সালেহ মঞ্জু মোল্লার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় বিভিন্ন ধরনের (মিশ্র) প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

তার সমর্থকরা অভিযোগ করেছেন, তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

তবে, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার গ্রেপ্তার নিয়ে বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

প্রসঙ্গত, গোলাম সালেহ মঞ্জু মোল্লা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি প্রয়াত সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বানারীপাড়া পৌরসভা   সাবেক মেয়র মঞ্জু মোল্লা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close