বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ভেড়ামারায় মেয়ে হত্যার বিচার চাইলেন পিতা-মাতা
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:৩২ পিএম আপডেট: ০৭.০৬.২০২৬ ১০:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের গৃহবধূ সুখী খাতুনকে হত্যার বিচারের দাবি জানিয়েছেন তার পিতা মো. বকুল শেখ।

শনিবার (৭ জুন) বিকালে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান। 

সংবাদ সম্মেলনে বকুল শেখের স্ত্রী রাবেয়া খাতুন উপস্থিত ছিলেন। বকুল শেখের বাড়ি কুচিয়ামোড়ায়।

সংবাদ সম্মেলনে বকুল শেখ বলেন, তিনি মেয়ে সুখী খাতুনকে প্রায় ১৫ বছর আগে একই ইউনিয়নের মাধবপুর গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে বিয়ে দেন। সাইফুল ইসলাম প্রবাসী। পাশের গ্রামের ভাতিজা সম্পর্কে মো. ফয়সাল সুখী খাতুনের বাড়িতে যাতায়াত করত।

বকুল শেখ অভিযোগ করে বলেন, ‘যাতায়াতের সূত্র ধরে গোপনে সুখী খাতুনের ছবি তুলে সুপার ইম্পোজ বা এডিটিংয়ের মাধ্যমে অশ্লীল ছবি যুক্ত করে ব্ল্যাকমেইল করতো এবং টাকা আদায় করতো। বিভিন্ন সময় সুখী খাতুনের নামে আশা ও অ্যাডো এনজিওর থেকে ঋণ তুলে ফয়সাল নিত।’

একপর্যায়ে সুখী অতিষ্ঠ হয়ে বিষয়টি পিতা-মাতাকে জানালে ফয়সাল ক্ষিপ্ত হয় এবং গত ৫ এপ্রিল সকালে সুখী খাতুনের বাড়িতে যায়। সেখানে তার সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে মারধর করে গলা টিপে তাকে হত্যা করে। পরে অবস্থা বেগতিক দেখে খাটের উপর বসা অবস্থায় রেখে সিলিং ফ্যানের সঙ্গে একটি ওড়না বেঁধে অপরপ্রান্ত গলায় বেঁধে দিয়ে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে ভেড়ামারা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতালে পাঠায় এবং ভেড়ামারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।

বকুল শেখ দাবি করেন, আসামি ফয়সাল তার মেয়ের সুখীর ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায় এবং ফয়সালের পিতা আলাউদ্দিন ওই মোবাইলে ব্যবহৃত সুখী খাতুনের নামের সিমটি ভেঙে ফেলে। 

ঘটনার দিন থেকেই ফয়সাল পলাতক রয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য সুখী খাতুনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা গৃহবধূ হত্যা   মেয়ে হত্যার বিচার   পিতা মাতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close