বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
সোনাগাজীতে খাল খনন কাজ উদ্বোধন করলেন মনিরা হক
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনী জেলার সোনাগাজী উপজেলার ছয় নম্বর চর ছান্দিয়া ইউনিয়নের ডাংগি খাল (নুর আলমের বাড়ির উত্তর পার্শ্ব হতে ফেনী নদী পর্যন্ত) খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় এ কাজ উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সামছু উদ্দিন খোকন, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া।

অনুষ্ঠানে মনিরা হক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় সারা দেশের ন্যায় সোনাগাজীতেও খাল খননের কাজ শুরু করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ইজিপিপি কর্মসূচির উদ্দেশ্যও বাস্তবায়িত হবে।’

সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, পাঁচ কোটি ৬৬ লক্ষ্য টাকা ব্যায়ে ৮ দশমিক ৫০ কিলোমিটার খাল খনন করা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সোনাগাজী   খাল খনন কাজ উদ্বোধন   জেলা প্রশাসক মনিরা হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close