বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
বিএনপির মিডিয়া সেলের নামে ফেনীতে ভুয়া কমিটি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির মিডিয়া সেলের নামে ফেনীতে ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ উঠেছে। এ ধরনের কোনো কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদন করা হয়নি বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।

রোববার (৭ জুন) বিজ্ঞপ্তিতে বিএনপি মিডিয়া সেল জানায়, সম্প্রতি কয়েকটি জেলায় ‘বিএনপি মিডিয়া সেল’ নামে কমিটি ঘোষণা ও প্রচারের তথ্য তাদের নজরে এসেছে। তবে কেন্দ্রীয় মিডিয়া সেল সারাদেশে জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যেসব ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের বিএনপি মিডিয়া সেলের অনুমোদিত কমিটি হিসেবে দাবি করছে, তাদের সঙ্গে কেন্দ্রীয় মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই। এসব দাবি সম্পূর্ণ অননুমোদিত ও বিভ্রান্তিকর।’

বিএনপি মিডিয়া সেল আরও জানায়, যারা অনুমোদিতভাবে এ ধরনের কমিটি প্রদান বা প্রচার করছে, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।

এ অবস্থায় সাধারণ নেতাকর্মী, সমর্থক ও সাংবাদিকদের ভুয়া কমিটি ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কেন্দ্রীয় মিডিয়া সেলের অনুমোদন ছাড়া কোনো কমিটি বা তালিকাকে বৈধ হিসেবে বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপির মিডিয়া সেল   ফেনীতে ভুয়া কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close