বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
শাজাহানপুরে অফিস থেকে এনজিও কর্মকর্তাকে অপহরণ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:৪১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় এনজিও দুঃস্থ মহিলা সংস্থার এক কর্মকর্তাকে অফিস থেকে অপহরণ করে নিয়ে গেছে দুবৃত্তরা।

সোমবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার গোহাইল এলাকায় এ ঘটনা ঘটে।

অপহরণ হওয়া ব্যক্তি হলেন দুঃস্থ মহিলা সংস্থার শাখা ব্যবস্থাপক মাকসুদুর রহমান নান্নু (৩৫)।

পুলিশ জানায়, মাকসুদুর রহমান নান্নু অফিসে তার সহকর্মীদের সাথে বসে কাজ করছিলেন। দুপুর দেড়টার দিকে একটি মাইক্রোবাসে অজ্ঞাত ৪-৫ জন ব্যক্তি আসেন। তারা অফিসে ঢুকে সবার সামনে থেকে মাকসুদুর রহমান মুন্নাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

গোহাইল এলাকায় একজন প্রবাসীর স্ত্রীর সাথে মাকসুদুর রহমান মুন্নার অনৈতিক সম্পর্ক ছিল। এর জের ধরে তাকে অপহরণ করা হতে পারে বলে পুলিশের ধারণা।

এ নিয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে গাবতলী উপজেলার উজগ্রাম এলাকায় অভিযান শুরু করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত  অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা যায়নি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শাজাহানপুর   এনজিও কর্মকর্তাকে অপহরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close