বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
রামপালে সামাজিক সচেতনতা ও আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সরকারি বিধি-বিধান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বাস্তবায়িত “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়”-এর আওতায় আয়োজিত তিন দিনব্যাপী আবাসিকভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার নারী সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় মাদকদ্রব্যের অপব্যবহার, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা এবং সামাজিক অবক্ষয় রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধিতে নারীদের ভূমিকা, পারিবারিক মূল্যবোধ রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদ।

তিনি বলেন, “মাদক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি অপরাধ দমনে তথ্য প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

এ ছাড়া প্রশিক্ষণে সরকারি অর্থ আদায়ে সার্টিফিকেট মামলা, ফৌজদারি মামলা, আইন প্রয়োগের বিভিন্ন দিক, নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বাস্তবধর্মী উদাহরণের মাধ্যমে এসব বিষয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করেন।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সামাজিক নেতৃত্বের বিকাশ এবং আইনি সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সমাজে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close