বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে নীলফামারীতে অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:৩০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের অপসারণ ও গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে নীলফামারীতে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে ইসলামী ব্যাংক নীলফামারী শাখার সামনের সড়কে ব্যাংকের সচেতন  গ্রাহক ফোরাম নীলফামারী জেলা শাখার ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়।

এ সময় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম নীলফামারী জেলা শাখার সদস্য ময়নুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, সচেতন গ্রাহক ফোরামের যুগ্ম আহ্বায়ক নুর আলম সিদ্দিকী, সদস্য সচিব আরিফ আল মামুন, সদস্য নাজমুল হুদা, নুর মোহাম্মদ প্রমুখ। 

বক্তারা বলেন ইসলামী ব্যাংকের সহস্রাধিক গ্রাহক মরতে রাজি আছেন, কিন্তু ব্যাংক লুটেরাদের হাতে গ্রাহকদের আমানত তুলে দিতে রাজি নন। অবিলম্বে ইসলামী ব্যাংক থেকে  ফ্যাসিবাদের দোসর খুরশিদ আলমের চেয়ারম্যান হিসেবে নিয়োগ বাতিল করতে হবে। তা না হলে ইসলামী ব্যাংকের গ্রাহকরা রাজপথে দূর্বার আন্দোলন গড়ে তুলবেন।

কর্মসূচিতে ইসলামী ব্যাংকের গ্রাহক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close