বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
তাড়াশে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো বসতবাড়ি
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি ও গোডাউনসহ সাতটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তাড়াশ পৌর এলাকার বালিকা বিদ্যালয় সংলগ্ন মৃত শম্ভু মালের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনেন।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে মৃত শম্ভু মালের বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পান। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ আনার চেস্টা করে। খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই ঘরের ভেতরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।

স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের শিকার বাড়ির গোডাউনে রাখা আরএফএল কোম্পানির প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। তাছাড়াও সেখানে সাংবাদিকের ব্যক্তিগত অফিসের কম্পিউটার ও টিভিসহ মালামাল পুড়ে গেছে। 

তাড়াশ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো মনজুরুল আলম জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নাঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তাড়াশে ভয়াবহ অগ্নিকাণ্ড   পুড়লো বসতবাড়ি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close