বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
প্রিয় ক্যাম্পাস
ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাস সংলগ্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। 

ছাত্রদল নেতারা দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালনের চেষ্টা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করার অপচেষ্টা। এর প্রতিবাদ এবং ক্যাম্পাসে সন্ত্রাস ও অস্থিতিশীলতার রাজনীতির বিরুদ্ধে অবস্থান জানাতেই এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ভিসি ভবন, বিজ্ঞান অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে শান্ত চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স

সমাবেশে বক্তব্য দেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামছুল আরেফিন।

সমাবেশে মেহেদি হাসান হিমেল বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ক্যাম্পাসে কর্মসূচি পালনের যে অপচেষ্টা হয়েছে, তা সাধারণ শিক্ষার্থীরা কখনো মেনে নেবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস, দখলদারিত্ব ও ভয়ভীতির রাজনীতি থেকে মুক্ত রাখতে ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে। ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।”

শামছুল আরেফিন বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নিষিদ্ধ সংগঠনের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি শিক্ষার পরিবেশসম্পন্ন ক্যাম্পাস। এখানে সন্ত্রাস ও অপসংস্কৃতির রাজনীতি ফিরে আসার কোনো সুযোগ নেই।”

সমাবেশে উপস্থিত ছিলেন জাফর আহমেদ, সুমন সরদার, মো. মুস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার আহমেদ, কেএম মাহমুদ হাসান, রবিউল আউয়াল, ইয়াকুব শেখ অনিক, শাখায়তুল ইসলাম খান পরাগ, রাশেদ আমিন, আমিনুল ইসলাম, ইয়াসির আরাফাত প্রমুখ।

প্রসঙ্গত, সোমবার (৮ জুন) জবি ক্যাম্পাস সংলগ্ন স্থানে মানববন্ধন করেছে ছাত্রলীগ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ছাত্রলীগের অপতৎপরতা   জবি ছাত্রদলের বিক্ষোভ   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close