মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর      ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব      বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’      ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা      ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী      দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা      দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি      
প্রিয় ক্যাম্পাস
এমফিল-পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তার আশ্বাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৪:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এমফিল ও পিএইচডি গবেষণায় শিক্ষকদের জন্য আর্থিক সহায়তা প্রায় দ্বিগুণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধিভুক্ত কলেজ শিক্ষকদের মানসম্পন্ন গবেষণা প্রকাশনা এবং বই প্রকাশে আর্থিক ও প্রয়োজনীয় অন্যান্য সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।

রোববার (১৪ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত ‘মেথোডোলজি, রাইটিং, পাবলিকেশন অ্যান্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট’ শীর্ষক গবেষণা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।

উপাচার্য জানান, প্রকাশনার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখনও পিছিয়ে রয়েছে। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য গবেষণা পদ্ধতি, সহজবোধ্য ও নির্ভুল একাডেমিক লেখার কৌশল, খ্যাতনামা জার্নালে প্রকাশনা এবং গবেষণাপত্রের গুণগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসে অন্তত দুটি গবেষণা কর্মশালা আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এমফিল ও পিএইচডি গবেষকরা অংশ নেন।

আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।

কর্মশালায় মূল বক্তা ছিলেন ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ এবং ড. এম খুরশেদ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন দপ্তরের পরিচালকরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close