বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদের ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড চর রহমানের কুটি এলাকায় আয়োজিত এ মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব, সাবেক ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন, স্থানীয় ময়নাল হক, আজাদ হোসেন, রফিকুল মিয়া, হাসেন খাঁ, সুরত আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সর্বগ্রাসী দুধকুমার নদ প্রতি বছর তার তাণ্ডব লীলা চালিয়ে গিলে খায় বসতভিটা, স্থায়ী স্থাপনা, বাগান ও ফসলী জমি। শুধু এ কারণে এখানকার মানুষ সবকিছু হারিয়ে প্রতিনিয়ত দরিদ্র হচ্ছে। শুধু তাই নয়, গত কয়েক বছরে নদের ভাঙ্গনে বদলে গেছে এ ইউনিয়নের মানচিত্র। ভাঙ্গন কবলিত এলাকায় সরকারিভাবে কিছু জিও ব্যাগ ফেলা হলেও থামানো যাচ্ছে না দুধকুমারের আগ্রাসন।’

তাই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নাগেশ্বরী   দুধকুমার নদের ভাঙ্গন   স্থায়ী বাঁধ নির্মাণ   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close