বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনে ৩ লাখ টাকা জরিমানা
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:১৪ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মো. তাউস মিয়া নামের এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে অবৈধভাবে উত্তোলিত দুই গাড়ি সিলিকা বালুও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রমতে, বাহুবল উপজেলার ইসাকপুর গ্রামের জিতু মিয়ার ছেলে মো. তাউস মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। এ অভিযোগের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে অবৈধভাবে উত্তোলন করা দুই গাড়ি সিলিকা বালুও জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close