বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
নেত্রকোণায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ২:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোণায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

বুধবার (১০ জুন) ভোররাতে জেলা শহরের ঘোষের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা এক যুবক কেরোসিন ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেন। তার পাশেই মাস্ক পরা আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থাকা যুবকদের মধ্যে কয়েকজন শহীদ ওসমান হাদিকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিতেও দেখা যায়। এ সময় তাদের মধ্যেই একজন আগুন দেওয়ার ভিডিও মুঠোফোনে ধারণ করেন। আগুন লাগার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, স্তম্ভটি লোহার তৈরি হওয়ায় এর নিচের অংশে কিছুটা কালো দাগ হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্তের কাজ চলছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমান্বয়ক ও গত জাতীয় নির্বাচনে নেত্রকোণা-২ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির এমপি প্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠান বলেন, ‘জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close