বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ভৈরবে মাইক্রোবাসের ভাড়া নিয়ে বাগবিতণ্ডায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস চালক ও যাত্রীর মধ্যে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এতে বেশ কয়েকটি বাস, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি এলাকায় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
বুধবার (১০ জুন) বিকাল থেকে রাত পর্যন্ত কয়েক দফা ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে চলে এই সংঘর্ষ। এতে রাত ৭ টা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভৈরব থানা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ এসে ৫ ঘন্টা পর  পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে রাত ১২টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৮ জুন) ভৈরব দুর্জয় মোড় এলাকায় এক যাত্রী দুই নারীকে নিয়ে মাইক্রোবাস ভাড়া করতে আসেন। এ সময় ভাড়ার টাকা নিয়ে কমলপুর এলাকার মাইক্রোবাস চালক পলাশের সঙ্গে ওই যাত্রীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনার জের ধরেই গত সোমবার থেকে উত্তেজনা বিরাজ করছিল, যা বুধবার  (১০ জুন) বিকাল থেকে রূপ নেয় বড় ধরনের সংঘর্ষে। 

সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় একে অপরের ওপর চড়াও হয়। সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে এলাকায় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার নেন। 

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী বলেন, খবর পেয়ে ভৈরব থানা পুলিশসহ জেলা থেকে অতিরিক্ত পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close