বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ডোমারে গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৫২ পিএম আপডেট: ১১.০৬.২০২৬ ৮:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলার ডোমার উপজেলায় অভিযান চালিয়ে ৫টি গাঁজা গাছসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১০ জুন) রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের হাসপাতালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মো. মহিদুল ইসলাম (৩০) হাসপাতালপাড়া এলাকার মৃত মজনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বোড়াগাড়ী ইউনিয়নের হাসপাতালপাড়া এলাকার বসতবাড়ির পেছন থেকে ৫টি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। এ সময় মহিদুল ইসলামকে গ্রেপ্তার করা  হয়।  

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামির বসতবাড়ির পেছন থেকে ৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’


আরও সংবাদ   বিষয়:  ডোমার   গাঁজা গাছ   যুবক গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close