বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর মহানগরীর দিগিরচালা এলাকার মালেকের বাড়ি সংলগ্ন মেট্রিক্স স্টাইল পোশাক কারখানায় লাগা ভয়াবহ আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে আগুন পুরোপুরি নির্বাপণের লক্ষ্যে এখনও ডাম্পিং কার্যক্রম চলছে।

শনিবার (১৩ জুন) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিসের ইনচার্জ হিরন মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা অবস্থান করছেন এবং ডাম্পিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মামুন খোলা কাগজকে বলেন, “দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে নির্বাপক দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।”

সকাল ১০টা ৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   পোশাক কারখানা   আগুন নিয়ন্ত্রণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close