বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
লালমনিরহাট চেম্বারের নতুন সভাপতি সেলিম সবুজ
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম সবুজ। 

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ৭টায় ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সেলিম সবুজ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোকছেদুর রহমান পান ২১৫ ভোট। ৫৩ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হন।

সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চেম্বার ভবনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

জানা যায়, ১৮টি পদের মধ্যে সভাপতি পদে ভোট অনুষ্ঠিত হলেও বাকি দুইজন সহ-সভাপতি ও ১৫ জন পরিচালক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিজয়ী হওয়ার পর সেলিম সবুজ ব্যবসায়ীদের কল্যাণ, সমস্যা সমাধান ও মোগলহাট স্থলবন্দর পুনরায় সচলের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

নির্বাচন পরিচালনা কমিটি জানায়, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট চেম্বারের সভাপতি সেলিম সবুজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close