বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে টহলরত বিজিবির ওপর হামলার চেষ্টার ঘটনায় এক ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় বিজিবি সদস্যরা দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করেন। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবির টহলদলের ওপর হামলার চেষ্টা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হন। পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ৫২ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বড়লেখা সীমান্ত   বিজিবি   ভারত   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close