বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে শ্যালিকা অপহরণের মামলা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া জেলা পুলিশে কর্মরত কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে অপহরণের মামলা করেছেন তার স্ত্রী লাবন্য আক্তার। অভিযোগে বলা হয়েছে, ১২ বছর বয়সী শ্যালিকা প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হলে এ ঘটনায় কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে গত ১২ জুন শাহজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়।

শনিবার (১৩ জুন) রাতে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ৭ জুন বেলা ৩টার দিকে সুমন রেজার শ্যালিকা প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়। এরপর বাড়িতে না ফেরায় পরদিন শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে জানা যায়, প্রাইভেট পড়তে যাওয়ার পথে কনস্টেবল সুমন রেজা মোটরসাইকেলযোগে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মে কনস্টেবল সুমন রেজাসহ তিন কনস্টেবল নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বগুড়া চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কার্যালয়ে যান। সেখানে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এপিবিএন সদস্য তানজিমকে ডেকে তার মোটরসাইকেলটি চোরাই বলে দাবি করেন এবং ডিবি অফিসে নেওয়ার কথা বলে চলে যান।

এ ঘটনায় তানজিম পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ করলেও পরে লিখিত অভিযোগ না দেওয়ায় কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বলেন, “কনস্টেবল সুমন রেজা বর্তমানে পলাতক রয়েছেন। এ কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   পুলিশ   শ্যালিকা অপহরণ   মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close