বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
আদিতমারীতে উজ্জ্বল হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আলোচিত উজ্জ্বল হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামিকে র‍্যাব-১৩, রংপুরের একটি দল গ্রেপ্তার করেছে।

শনিবার (১৩ জুন) রাতে রংপুর শহরের মডার্ন মোড় এলাকা থেকে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি গ্রামের সাহেদ আলী ফজলুল হক (৪২), তার স্ত্রী সকিনা বেগম (৩৮) এবং ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের মৃত ইমান আলীর স্ত্রী লাইলী বেগম (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বারোঘড়িয়া গ্রামে নিজ বসতবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন আব্দুল হাকিমের ছেলে উজ্জ্বল মিয়া। এ সময় পূর্বশত্রুতার জের ধরে তার চাচাতো ভাই মো. আলমগীর হোসেন আনন্দসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা করে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ জুন) মারা যান উজ্জ্বল মিয়া।

এদিকে, বৃহস্পতিবার (১১ জুন) উজ্জ্বল মিয়া হত্যাকাণ্ডের বিচার এবং প্রধান আসামিসহ বাকিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় নিহতের মা রহিমা বেওয়া বাদী হয়ে আদিতমারী থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা করার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জুন) রাতে রংপুর র‍্যাব-১৩ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রংপুর শহরের মডার্ন মোড় এলাকা থেকে তাদের তিনজনকে গ্রেপ্তার করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “আলোচিত উজ্জ্বল হত্যা মামলার এজাহারনামীয় ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  উজ্জ্বল হত্যা   আদিতমারী   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close