বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক নির্মল গ্রেপ্তার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৩০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নির্মল চৌধুরী নাসিরনগর উপজেলা সদরের বাসিন্দা। তিনি সিংহগ্রাম বিজয়লক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন নাসিরনগর উপজেলা কৃষ কদলের সদস্য সচিব শাহ আলম পাঠান। গ্রেপ্তার প্রভাষক নির্মল চৌধুরী ওই মামলার এজাহারভুক্ত ১৫ নম্বর আসামি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্মল চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। পলাতক অন্যান্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  স্বেচ্ছাসেবক   লীগ   নেতা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close