বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
কালীগঞ্জে বকেয়া পৌরকর পরিশোধে ১৫ শতাংশ ছাড়
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:৩৪ পিএম

বকেয়া পৌরকর আদায় বৃদ্ধি এবং করদাতাদের কর পরিশোধে উৎসাহিত করতে সপ্তাহব্যাপী পৌরকর মেলার আয়োজন করেছে কালীগঞ্জ পৌরসভা। বিশেষ এ মেলায় বকেয়া পৌরকর পরিশোধকারীরা পাবেন ১৫ শতাংশ কর ছাড়ের সুবিধা।

‘নিয়মিত পৌরকর পরিশোধ করুন, পৌর উন্নয়নে সহায়তা করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার থেকে শুরু হওয়া মেলাটি চলবে আগামী ২১ জুন পর্যন্ত।

সোমবার (১৫ জুন) সকালে কালীগঞ্জ পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন পৌর প্রশাসক এ টি এম কামরুল ইসলাম। এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

করদাতাদের সুবিধার্থে পৌরসভা কার্যালয়ে তিনটি পৃথক বুথ স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব বুথে পৌরকর গ্রহণ করা হবে। ফলে করদাতারা সহজেই তাদের বকেয়া কর পরিশোধের সুযোগ পাবেন।

পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র দত্ত জানান, দীর্ঘদিনের বকেয়া কর আদায়, করদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পৌর উন্নয়নে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

পৌর প্রশাসক এ টি এম কামরুল ইসলাম বলেন, “এই বিশেষ সুযোগের মাধ্যমে করদাতারা যেমন আর্থিক সুবিধা পাবেন, তেমনি পৌরসভার রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে। এতে অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ইতিবাচক প্রভাব পড়বে।”

তিনি নির্ধারিত সময়ের মধ্যে মেলায় অংশ নিয়ে বকেয়া পৌরকর পরিশোধের জন্য সকল করদাতার প্রতি আহ্বান জানান।

পৌরসভার কর্মকর্তারা আশা করছেন, সাত দিনের এই বিশেষ উদ্যোগ কর আদায় বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের মধ্যে কর প্রদানের সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close