বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
আদিতমারীতে লাদেন হত্যা মামলার দুই আসামির আত্মসমর্পণ
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:১৪ পিএম
আসামি মোস্তাফিজুর রহমান জুয়েল ও তার ছেলে রাকিবুল ইসলাম রকি। ছবি: প্রতিনিধি

আসামি মোস্তাফিজুর রহমান জুয়েল ও তার ছেলে রাকিবুল ইসলাম রকি। ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কিশোর লিয়াকত আলী লাদেন (১৬) হত্যা মামলার প্রধান আসামি রাকিবুল ইসলাম রকি (২৪) ও তার বাবা মোস্তাফিজুর রহমান জুয়েল (৫৪) আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রোববার (১৪ জুন) লালমনিরহাটের আদিতমারী আমলি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. আলাউদ্দিন তাদের জেলহাজতে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট কোর্ট ইন্সপেক্টর আশরাফুজ্জামান।

মামলা সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) রাতে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সারপুকুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের লিয়াকত আলী লাদেনকে গাঁজাখোর বলে কটূক্তি করলে তিনি অভিযুক্ত রাব্বিকে চড় মারেন। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হলেও ক্ষোভ থেকে যায়।

অভিযোগ রয়েছে, ওই রাতেই বিদ্যালয় মাঠে একা বসে থাকা লাদেনকে রাব্বির বড় ভাই রাকিবুল ইসলাম রকি পেছন দিক থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় লাদেনকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। পরদিন নিহতের স্বজন ও এলাকাবাসী লাশ নিয়ে সাপ্টিবাড়ি বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

ঘটনার পর নিহতের বাবা আশরাফ হোসেন বাদী হয়ে রাকিবুল ইসলাম রকিসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আদিতমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “এজাহারভুক্ত প্রধান আসামিসহ দুইজন আদালতে আত্মসমর্পণ করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close