বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
গজারিয়ায় আবাসিক হোটেল থেকে দুই নারী আটক
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করেছে প্রশাসন।

সোমবার (১৫ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অবস্থিত সূর্যমুখী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন কুমিল্লার পুষ্প আক্তার (২২) ও রোকেয়া আক্তার (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, রেস্টুরেন্ট ও আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে সেখানে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছিল। স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তাফা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কোনো খদ্দেরকে পাওয়া না গেলেও দুই নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে প্রশাসন জানিয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের জন্য আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, রাসেল মিয়ার মালিকানাধীন ভবনটি ভাড়া নিয়ে একজন ব্যক্তি আবাসিক হোটেল চালু করেন। তবে শুরু থেকেই সেখানে সন্দেহজনক নারী-পুরুষের যাতায়াত ছিল। এর আগেও প্রশাসনের অভিযানের পর কিছুদিন কার্যক্রম বন্ধ থাকলেও পরে পুনরায় একই ধরনের কার্যকলাপ শুরু হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “উক্ত আবাসিক হোটেল থেকে দুই নারীকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

উল্লেখ্য, গত বছরের ২৩ নভেম্বর একই হোটেলে অভিযান চালিয়ে তিন নারী ও এক প্রেমিক যুগলসহ মোট পাঁচজনকে আটক করেছিল পুলিশ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close