বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
গজারিয়ায় গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবক নিহত
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা অংশে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্ত করা নিয়ে জটিলতা সৃষ্টি হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে নিহতের পরিচয় শনাক্ত করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (১৪ জুন) দিবাগত রাতে উপজেলার বাউশিয়া মানাবে ওয়াটার পার্ক সংলগ্ন ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত যুবকের নাম হাবিবুল্লাহ (৩৩)। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার অলিপুরা বাজার কাজীপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে।

​হাইওয়ে পুলিশ ও পিবিআই সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে বাউশিয়া মানাবে ওয়াটার পার্ক সংলগ্ন ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে। সেখানে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি ওই যুবককে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে হাবিবুল্লাহকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​ভবেরচর হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট সাইমুন ইসলাম জানান, নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তাকে বেশ কয়েকবার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘোরাঘুরি করতে দেখা গেছে। রাতে দুর্ঘটনার শিকার হওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুর পর নিহতের কোনো পরিচয় না পাওয়ায় হাইওয়ে পুলিশ লাশ শনাক্তকরণের জন্য পিবিআইকে জানায়। খবর পেয়ে মুন্সীগঞ্জ পিবিআই দ্রুত কার্যক্রম শুরু করে।

​এ বিষয়ে মুন্সীগঞ্জ পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘মুন্সীগঞ্জ জেলা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহানের সার্বিক দিকনির্দেশনায় আধুনিক তথ্যপ্রযুক্তি ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে দ্রুত অজ্ঞাত ওই লাশের সঠিক পরিচয় শনাক্ত করতে সক্ষম হই।’

​ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহ কামাল আখন্দ বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পর তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   গাড়ির ধাক্কা   মানসিক ভারসাম্যহীন   যুবক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close