বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ময়লার স্তূপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:৩৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকসংলগ্ন ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির গর্ভকালীন বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সোমবার (১৫ জুন) বিকালে কানাইপুর এলাকার একটি ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের পাশের একটি ময়লার স্তূপে একদল কুকুরকে একটি রক্তমাখা বস্তু নিয়ে টানাটানি করতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে তারা দেখতে পান, কুকুরগুলো একটি নবজাতকের মরদেহ কামড়ে খাওয়ার চেষ্টা করছে।

এই নৃশংস দৃশ্য দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাৎক্ষণিকভাবে এগিয়ে যান এবং কুকুরগুলোকে তাড়িয়ে দেন। পরে তারা নিশ্চিত হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশের প্রাথমিক ধারণা, লোকচক্ষুর আড়ালে অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে কেউ বা কারা রাতের আঁধারে নবজাতকটিকে ময়লার স্তূপে ফেলে রেখে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল বাশার বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা নবজাতকের মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, কেউ গর্ভপাত করিয়ে রাতের আঁধারে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটির দাফন সম্পন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   নবজাতক   মরদেহ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close