বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ভুট্টাখেতে মাটি খুঁড়ে মিললো শিশুর বস্তাবন্দি লাশ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:১৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টাখেতের মাটি খুঁড়ে নন্দিনী (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশে একটি ভুট্টাখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকাল থেকে হঠাৎ নন্দিনীকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। আজ সকালেও একইভাবে তাকে খুঁজতে বের হন পরিবার ও স্থানীয় লোকজন। একপর্যায়ে তার বাড়ির পাশে একটি ভুট্টাখেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। এরপর নরম মাটির ওই গর্ত খুঁড়ে নন্দিনীর বস্তাবন্দি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ঘটনাস্থলে উপস্থিত আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতকদের গ্রেপ্তার ও হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close